দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিজেপির ফ্লপ শোয়ে হতাশ বিজেপি কর্মী সমর্থকেরা। সম্মান বাঁচাতে কর্মসূচি বদল করলেও আদৌ সম্মান রক্ষা হলো না বিজেপির ছুটির দিনে দুর্গাপুর নগর নিগম অভিযান ! "ভুল হয়েছে" , মেনে নিলেন বিধায়ক লক্ষ্মন ঘোড়ুই। পরে কর্মসূচি বদল করে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু আইন অমান্য আন্দোলনের ছিটেফোঁটাও দেখা গেল না।
আজ শুক্রবার , বুদ্ধ পুর্নিমার ছুটি। কিন্তু খুব অদ্ভুতভাবেই এই দিনে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল দুর্গাপুর নগর নিগম অভিযানের। দিনকয়েক আগে এক প্রেস মিট করে এই কথা জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী। তবে সেটা যে ভুল হয়েছিল , তা স্বীকার করে নিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষন ঘোড়ুই। তিনি বলেন যে দিন টা ঠিক করতে ভুল হয়েছিল , এই কর্মসূচী প্রায় দিন পনেরো আগে ঠিক হয়েছিল। তবে মানুষের জন্য এদিন আন্দোলন হবে বলে জানান তিনি। তিনি বলেন , ৯ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অব্দি দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি , তাই বিজেপি এটা নিয়ে লাগাতার আন্দোলন করে যাবে। এরপরে নগর নিগম ঘেরাও কর্মসূচি বাতিল করে আইন অমান্য কর্মসূচি হবে বলে জানানো হয় সকলকে। রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আইন অমান্য আন্দোলন কর্মসূচি। রেডি ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট চারিদিক পুলিশের মুড়ে ফেলা হয়েছিল বিভিন্ন থানার পুলিশ সহ কমব্যাট ফোর্স মোতায়ন ছিল রাস্তার মোড়ে মোড়ে এবং দুর্গাপুর পুর নিগমের সামনেও ছিল বিশাল পুলিশ বাহিনী এসিপি তথাগত পান্ডের নেতৃত্বে। কিন্তু অদ্ভুত ভাবে কবিগুরু এলাকা থেকে যেখান থেকে মিছিল শুরু হয় প্রায় দু কিলোমিটার বিজেপি নেতাকর্মীরা হেঁটে এসে দুর্গাপুর পুর নিগমের সামনেও গেলেন না চলে এলেন দুর্গাপুরের মহকুমা আদালত ভবনের সামনে। সেখানে আদালতও বন্ধ মহকুমা শাসকের দপ্তর বন্ধ। সেখানে দাঁড়িয়ে কিছু বক্তৃতা রেখে দায় সারলেন বিজেপি নেতৃত্ব কর্মীরা হতাশ হয়ে বাড়ি ফিরলেন। আসানসোল রানীগঞ্জ অন্ডাল খুনি এলাকার সহ বিভিন্ন জায়গা থেকে বাসে করে লোক নিয়ে আসা হয়েছিল বিজেপির তরফ থেকে এই মহা মিছিলের জন্য। পুরোপুরি ফ্লপ শো হলো বিজেপির আজকের অনুষ্ঠান।
যদিও বিজেপি যুবমোর্চার তরফ থেকে বিড়ম্বনা এড়াতে কর্মসূচীর রূপরেখা বদলে দেওয়া হয়েছে। সেদিনের প্রেস মিটে ছিল "ডিএমসি চল" , সেটা বদল করে আইন অমান্য কর্মসূচী করে দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment