দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ পঁচিশে বৈশাখ। কবি গুরুর ১৬২ তম জন্ম দিবসে কাঁকসা ও বুদবুদ থানার দুই পুলিশ আধিকারিক ও আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তি উদ্বোধন হলো কাঁকসার রাজবাঁধের শিশু সদনে। দীর্ঘদিন ধরে কাঁকসা ব্লকের রাজবাঁধে এই আশ্রম শিশু সদন কয়েকজন বিশিষ্ট মানুষের সহযোগিতায় ও বেশ কিছু পুলিশ কর্মীর সহযোগিতায় ধীরে ধীরে গড়ে উঠছে। শিশুরা একদিকে যেমন শিক্ষা পাচ্ছে তার মানসিক সমৃদ্ধিও ঘটছে । এই শিশু সদনে সংস্কৃতির ধারা যেভাবে বইছে সেখান থেকে বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং মনীষীদের কথাকাহিনী তাদের জীবনধারা সবকিছু তুলে ধরতে বুদবুদ থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ মঈনুল হক এবং কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ সহ দুর্গাপুরের আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি উদ্যোগ নিয়ে 25 শে বৈশাখ আজকের দিনে কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন করেন এই শিশু সদনে। বহু গুণী মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সলিল চট্টোপাধ্যায় যিনি আউসগ্রাম জঙ্গলমহল এলাকায় অবসরের পর ২ টাকার বিনিময়ে ছাত্র পড়ান দীর্ঘদিন ধরে বিভিন্ন পুলিশ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি সুমন জয়সওয়াল। এদিন আনন্দ মেলার একাডেমির শিশুসহ ছাত্রছাত্রী ও উদ্যোক্তাদের নাচে গানে কবিতায় আনন্দমুখর হয়ে ওঠে কবির জন্ম দিবস। আনন্দমেলার সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায় এবং সম্পাদিকা কাকলি মুখোপাধ্যায় জানান কবির জন্মদিনে এমন একটি কাজ শহর থেকে দূরে এই শিশু সদনে করতে পেরে তারা গর্বিত এবং নিজেদের ধন্য মনে করছেন। এসিপি সুমন জয়সওয়াল সহ দুই থানার ভারপ্রাপ্ত ওসি নিজেদের বক্তব্যে কবিগুরুর বিভিন্ন কথা চিন্তাভাবনা তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন এবং তাদের আগামী দিনে এগিয়ে চলার বার্তা দেন। আগামী দিনে এই শিশু সদনকে আরো সমৃদ্ধ করার ও পাশে থাকার সহযোগিতার কথাও জানান।
Post Top Ad
Your Ad Spot
Tuesday, May 9, 2023
Home
Unlabelled
দুর্গাপুরের রাজবাঁধ শিশু সদনে কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তির উদ্বোধন
দুর্গাপুরের রাজবাঁধ শিশু সদনে কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তির উদ্বোধন
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment