দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চাই দূষণমুক্ত সবুজে ভরা পরিষ্কার পরিচ্ছন্ন আমার শহর স্বপ্ন দেখেন অনেকেই চিন্তা ভাবনাও করেন অনেকেই কিন্তু আদৌ কি তা বাস্তবায়িত হয় তবে থেমে নেই নতুন প্রজন্ম সুইচ অন নামক একটি সংসার উদ্যোগে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেলে হয়ে গেল আলোচনা সভা। দশকের পর দশক একের পর এক বৃহৎ থেকে ক্ষুদ্র ও মাঝারী শিল্প যেমন গড়ে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে,তেমনই কর্মসংস্থান বেড়েছে। বেড়েছে জনসতি,পার্শ্ববর্তী জেলাগুলি থেকে যেমন মানুষ এসেছে তেমনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কর্মসংস্থানের খোঁজে কয়েক দশক ধরে স্থায়ী ভাবে বসবাস করছে। তবে শিল্পায়নের অগ্রগতি যেমন ঘঠেছে,তেমনই দুশ্চিন্তাও বেড়েছে শহরের মাত্রাতিরিক্ত দুষণে। বারবার আলোচনা হয়েছে বিভিন্ন কারখানায় রেট হয়েছে , লাভ হয়নি কিছুই দূষণের মাত্রা বেড়েছে শহরে , নামমাত্র কয়েকটি মেশিন শহরে আনা হয়েছিল দূষণ কম করার জন্য। সেগুলো প্রায় নিয়মমাফিক শহরে রাস্তায় দেখা যায় না। কলকারখানা থেকে অনবরত নির্গত বিষাক্ত ধোঁয়া আজ শহর দুর্গাপুরকে দেশের দূষন নগরীর মানচিত্রে আলাদাই স্থান করে দিয়েছে। বেশ কিছু বেসরকারী সংস্থাগুলি প্রচেষ্টা চালাচ্ছেন শহরের দুষণের মাত্রা কিভাবে কমিয়ে শহরকে গ্রীন সিটিতে পরিণত করা যায়। তেমনই বেশ কিছু সংস্থাকে নিয়ে শুক্রবার দুপুরে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারী হোটেলে অনুষ্ঠিত হল এক সচেতনতা শিবির। সুইচ অন নামে এক বেসরকারী সংস্থার উদ্যোগে 'গ্রীন সিটি,ক্লিন সিটি' শীর্ষক বিষয়ে পর্যালোচনা বৈঠকের আলোচনা করা হয়। মূলত আগামী দিনে শহরকে স্বচ্ছ রাখতে কি ভাবে পরিকল্পনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামে সভাপতি কবি ঘোষ ও আয়োজক সংস্থার আধিকারিকরা সহ বহু বিশিষ্ঠ ব্যাক্তিত্বরা। সংস্থার পক্ষে অঙ্কিতা চক্রবর্তী জানান দুর্গাপুরের সবুজয়ান ও দূষণমুক্ত শহর তাদের মূল লক্ষ্য এছাড়া আগামী দিনে তারা ইস্পাত শিল্পেও সবুজ প্রকল্প নিয়ে কাজ করবেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত জানান শুধু আলোচনায় থেমে থাকলে চলবে না উদ্যোগ নিতে হবে সকলকে হাতে হাত মিলিয়ে। শহরবাসী কেও সচেতন হতে হবে শহরকে সবুজ ও দূষণমুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে ।
Post Top Ad
Your Ad Spot
Friday, May 12, 2023
Home
Unlabelled
দুর্গাপুরে সুইচ অন সংস্থার উদ্যোগে শহরকে দূষণমুক্ত সবুজ ও পরিষ্কার রাখার আলোচনা সভা
দুর্গাপুরে সুইচ অন সংস্থার উদ্যোগে শহরকে দূষণমুক্ত সবুজ ও পরিষ্কার রাখার আলোচনা সভা
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment