দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তিন দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমানে নব জোয়ার কর্মসূচি কার্যত রূপান্তরিত হলো জনজোয়ার কর্মসূচিতে। পূর্ব বর্ধমান থেকে সন্ধ্যা বেলায় পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার মানকরে অধিবেশনে ভোটদান পর্ব সভায় আসার আগেই প্রচন্ড ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল সভা এলাকা। বিভিন্ন তাঁবু সহ অধিবেশন মঞ্চ বিভিন্ন বুথ সেসব কোনোভাবে তৎপরতার সঙ্গে মেরামাত করলেন জেলার দলের নেতাকর্মী সহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এরপর ভোট দান পর্ব সারা হল কিন্তু সেদিন রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে অধিবেশন মঞ্চে উঠলেন না অভিষেক এ নিয়ে নানান মন্তব্য কানাঘুষো আলোচনা বিভিন্ন রাজনৈতিক মহল সহ বিভিন্ন মানুষের মুখে শোনা গেলেও পাত্তা দেননি অভিষেক। এরপর মঙ্গলবার সকালে পানাগড়ের গুরুদোয়ারাতে প্রার্থনা ও প্রণাম পর্ব সেরে ঠিক সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ওই এলাকায় একটি র্যালিতে অংশগ্রহণ করেন। রাস্তার দু'পাশে উপচে পড়েছিল ভিড় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঢাক ঢোল কাসর ঘন্টা আদিবাসী নৃত্য সবমিলিয়ে তাকে অভিনন্দন জানান এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এবং সোজা চলে আসেন দুর্গাপুরে রাজীব গান্ধী ময়দান অর্থাৎ চিত্রালয় ময়দানের অধিবেশন এর তাঁবুতে। এখানে প্রচুর ভিড় উপচে পড়েছিল ভোটদানের জন্য। কিন্তু এখানেও আসার আগে আবারো প্রাকৃতিক দুর্যোগ লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু সেটাও মেরামত করা হলো যুদ্ধকালীন তৎপরতায়। মূলত আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাধারণ মানুষ যে নেতাকে নির্বাচন করতে চান বা পছন্দ করেন তার জন্যই ছিল এই ভোটদান পর্ব। রাত দশটা নাগাদ মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন দলের জন্য যে কাজ করবে মানুষের জন্য যে কাজ করবে সেই থাকবে সামনের সারিতে। সুবিধাবাদীদের দলে কোন জায়গা নেই এবং টিকিট দেওয়ার নাম করে যারা প্রভাব খাটানোর চেষ্টা করছেন তাদেরও আগামী দিনে দলে জায়গা থাকবে না। শুধু তাই নয় দলকে সমস্যায় ফেলে নির্দল চিহ্নে দাঁড়িয়ে যারা ভাবছেন জিতে যাবেন তারা কোনদিন আর দলের টিকিট পাবেন না দলেও আসতে পারবেন না। সাধারণ মানুষসহ দলের বুথ পর্যায়ের কর্মীরা বুথ সভাপতি রাই দলের সম্পদ তারাই বছরের পর বছর লড়াই করে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন। সাধারণ কর্মী থেকে গ্রামের বিভিন্ন বুথ কর্মী থেকে সকলেই তার কথায় আশ্বস্ত হন এবং হাততালিতে ভরে ওঠে অধিবেশন মঞ্চ। এরপর বুধবার সকালে চিত্রালয় ময়দানের তাঁবু থেকে বেরিয়ে তিনি চলে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে। সভামঞ্চে সেখানে তিনি বলেন সব থেকে বড় কয়লা চোরেরা আজ বিজেপির দলে। জয়দেব খাঁ থেকে রাজু ঝা আবার জিতেন্দ্র তেওয়ারি থেকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী। কাউকেই ছাড়েননি কয়লা কান্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের বিরুদ্ধে নাম উল্লেখ করে জনসমক্ষে মন্তব্য ছুঁড়ে দেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার সভা মঞ্চে। আজ সকালে দুর্গাপুরে চিত্রালয়ের তাঁবু থেকে বেরিয়ে প্রথমে তিনি যান দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউ দোহার সভা মঞ্চে। সেখানে ভাষণ দেওয়ার পর তিনি পাণ্ডবেশ্বর ব্লকের উখড়া এলাকায় শংকরপুর মোড়ে একটি র্যালিতে অংশগ্রহণ করেন। প্রচুর মানুষ তাকে অভিবাদন অভিনন্দন জানান রাস্তার দুপাশে দাঁড়িয়ে। এরপর জামুড়িয়া ব্লকের কেন্দা এলাকায় যাওয়ার সময় রাস্তার ধারে উৎসাহী মানুষদের ধান মাঠে দাঁড়িয়ে থেকে হাত নাড়তে দেখে তিনি দাঁড়িয়ে যান তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন আলাপচারিত সারেন। এরপর জামুড়িয়ার কেন্দায় লিটটি চোখার অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেতা শত্রুগ্ন সিনহা। তারপর সেখান থেকে সোজা চলে আসেন দুর্গাপুরে রাজীব গান্ধী ময়দান অর্থাৎ চিত্রালয় ময়দানে নিজস্ব তাঁবুতে। এই কদিন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার সব সময় সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নব জোয়ার কর্মসূচি দেখাশোনা সহ সমস্ত কর্মকাণ্ড যাতে সার্থক হয় তার চেষ্টা করেছেন এবং দলের প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করেছেন এছাড়াও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরো নানান তৃণমূল নেতৃত্ব এই কদিন কঠোর পরিশ্রম করেছেন এই কর্মসূচিকে সফল করার জন্য। পশ্চিম বর্ধমান জেলার সমস্ত অনুষ্ঠান সাফল্যের সাথে শেষ করে দুর্গাপুরে ফিরে আসার পর এখানেই তিনি রাত্রি বাস করবেন তার নিজস্ব তাঁবুতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি যাবেন বাঁকুড়া জেলায়। এই কদিন পুলিশ সহ প্রশাসনিক মনোহলের অঁটোসাঁটো নিরাপত্তার বেড়াজাল ছিল চোখে পড়ার মতো।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, May 17, 2023
Home
Unlabelled
পশ্চিম বর্ধমান জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি জনজোয়ারে পরিণত হলো
পশ্চিম বর্ধমান জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি জনজোয়ারে পরিণত হলো
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment