DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2023

ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা ভাষাকে অগ্রাধিকার নিয়ে হিন্দিভাষী সমাজের সঙ্গে বৈঠকে জিতেন্দ্র

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য শুধুমাত্র বাংলা ভাষাকে অগ্রাধিকারের বিরুদ্ধে দুর্গাপুরে জরুরি বৈঠক হিন্দী ভাষি সমাজের সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির।
দুর্গাপুরে আজ হিন্দিভাষী সমাজের সঙ্গে জরুরী বৈঠকে মিলিত হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার অভিযোগ সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি নোটিফিকেশন জারি হয়েছে ডাব্লুবিসিএস পরীক্ষার জন্য শুধুমাত্র বাংলা ভাষা কে অগ্রাধিকার দেওয়া হয়েছে অন্যান্য ভাষা যেমন হিন্দি উর্দু সাঁওতালি এইসব ভাষাকে বাদ দেওয়া হয়েছে। জিতেন্দ্র তেওয়ারির বক্তব্য রাজ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস তাই বাংলা ভাষা শেখাটা সবথেকে জরুরী এ রাজ্যে উন্নতি করতে গেলে। কিন্তু বাংলা ভাষায় যদি শিক্ষাই না পায় অন্যান্য ভাষাভাষীর মানুষ তাহলে তারা বাংলা ভাষা শিখবে কি করে। তাই বাংলা পড়ার সুযোগ করে দিতে হবে wbcs পরীক্ষার জন্য। বাংলা ভাষায় অগ্রাধিকারে তার কোন আপত্তি নেই। বাংলায় এটা যে নতুন নিয়ম করা হয়েছে তাতে কোন আপত্তি নেই। কিন্তু যে সমস্ত অন্য ভাষাভাষীরা বিভিন্ন অন্য স্কুলে পড়ে সেখানে বাংলা ভাষাকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে অগ্রাধিকার দিতে হবে। তবেই তো না তারা বাংলা ভাষা শিখতে পারবে তারাও চান জীবনানন্দ রবীন্দ্রনাথ এসব জানতে।  কিন্তু সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না। ১৯৮০ সাল থেকে পাঠক্রমে বাংলা ভাষা ছিল কম্পালসারি তা উঠিয়ে দেওয়া হয়। ২০১১ সালে যখন মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি প্রথম ক্যাবিনেট মিটিং এ হিন্দি উর্দু সাঁওতালি এরকম ছটি ভাষা কে গুরুত্ব দেন এবং মান্যতা দেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই নতুন নির্দেশিকা নিয়ে বাংলা ভাষায় ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে অন্য ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা শেখার জন্য সুযোগ করে দিতে হবে। না হলে তারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে না এবং হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন অসফল হবে। কিন্তু সেটা না করে এই সিদ্ধান্ত নেওয়াটা সঠিক নয় বলে তিনি মনে করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot