DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 28, 2023

শহরের রাস্তা পরিষ্কার রাখতে দুর্গাপুর পুর নিগমের নতুন উদ্যোগ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নাগরিক পরিষেবার মান উন্নত করতে আনা হল অত্যাধুনিক মেশিন৷শহরের রাস্তা সাফাইয়ের জন্য এবার থেকে ব্যাবহার করা হবে ঐই অত্যাধুনিক মেকানিক্যাল সুইপার মেশিন৷  বৃহস্পতিবার দুর্গাপুর পুরসভার সামনে এই মেশিনটির যাত্রাপথের শুভসূচনা হয়।  উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ,ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ,সদস্যা রাখী তিওয়ারী ও নগর নিগমের অন্যান্য আধিকারিকেরা। অনিন্দিতা দেবী জানান মেশিনটি কিনতে পুরসভার ব্যায় হয়েছে ৫২ লক্ষ টাকা। বড় রাস্তা গুলিতে কম সময়ে দ্রুত পরিষ্কার করতে সক্ষম মেশিনটি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot