দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল রাজ্য ক্যারাটে চাম্পিয়ানশিপ এর সিলভার জুবলি প্রতিযোগিতা। দু'দিন ব্যাপি এই এই প্রতিযোগিতায় রাজ্যের পাহাড় থেকে জঙ্গলমহল সহ প্রতিটি জেলা থেকে ১৭০০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। কালিংপং থেকে জঙ্গলমহল ঝাড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা এসে উপস্থিত হয়েছেন। এই প্রতিযোগিতায় যারা সফল হবেন পরবর্তী সময় তারা ওয়েষ্ট বেঙ্গল স্টেট অলম্পিক জেমসের অংশ নিতে পারবেন। পশ্চিম বর্ধমান জেলার সংস্থার সম্পাদক সমীর কুমার মন্ডল জানান সারা বছরই তারা নানান উদ্যোগ নিয়ে থাকেন এই খেলার প্রতিযোগীদের জন্য তাদের লক্ষ্য যারা উচ্চমানের যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রী তাদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া ১৭০০ জন প্রতিযোগীদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় যারা সফল হবেন তারাই রাজ্য অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ সংস্থার বিভিন্ন কর্ণধার সহ সম্মানিত কোচেরা দ্বিতীয় দিনে অর্থাৎ সমাপ্তির দিনে উপস্থিত থাকবেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ ডিসিপি ইস্ট কুমার গৌতম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Post Top Ad
Your Ad Spot
Sunday, April 30, 2023
Home
Unlabelled
পশ্চিমবঙ্গ ক্যারাটে অ্যাসোসিয়েশনের সিলভার জুবলি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী দুর্গাপুরে
পশ্চিমবঙ্গ ক্যারাটে অ্যাসোসিয়েশনের সিলভার জুবলি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী দুর্গাপুরে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment