DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 14, 2023

রোগী মৃত্যু নিয়ে মতুয়াদের বিক্ষোভ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। ডঙ্কা, কাঁসর নিয়ে হাসপাতালের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভ পরিবার ও মতুয়া মহাসংঘের।   ৯ মাসের শিশুর মৃত্যু! বেসরকারি হাসপাতাল মূল গেটের সামনে বিক্ষোভ উত্তেজনা। 
অভিযোগ, আসানসোলের সালানপুরের বাসিন্দা শিয়ান ঘোষ চলতিমাসের ৬ তারিখ শ্বাসকষ্ট নিয়ে দুর্গাপুর জাকির হোসেন এভিনিউ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মধ্যরাতে ২ টো নাগাত শিশু মৃত্যু হয় বলে হাসপাতালের তরফে জানানো হয়। 
এরপরই চিকিৎসায় গাফিলতি ও স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও সেই কার্ডে ভর্তি নিতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করে পরিবার। খবর পেয়ে প্রতিবাদে আসেন মতুয়া মহাসংঘ সদস্যরা।  দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি হাসপাতালের সামনে ডঙ্কা,কাঁসর নিয়ে তুমুল বিক্ষোভ শুরু মতুয়া মহাসংঘের সদস্যরা। পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে তুমুল ক্ষোভ প্রকাশ শুরু করে দেয় মতুয়া মহাসংঘের সদস্যরা।ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি হাসপাতাল চত্বরে।দাবি মেনে নেওয়ায় অবশেষে ১ ঘন্টার পর বিক্ষোভ উঠে। হাসপাতালের তরফে পরিবারের হাতে শিশুর মৃতদেহ তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot