DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 13, 2023

দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে জমজমাট ক্রিকেট উৎসব দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে বিগ ব্যাশ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হলো গতকাল বিকেলে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী প্রদীপ মজুমদার। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অভিজিৎ ঘটক। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী এবং দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এই খেলার উদ্যোগ নিয়েছে দুর্গাপুরের ক্লাব সমন্বয় । আগামী কয়েক দিন ধরে এই খেলা চলবে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। বিভিন্ন জেলা ছাড়াও কলকাতা ও মুম্বাই থেকেও টিম আসবে এই খেলায় অংশগ্রহণ করতে। মোট ১৬ টি দল খেলবে এই প্রতিযোগিতায়। গতকাল এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা বনি কৌশানি রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায় ।এদিন দুটি প্রীতি ক্রিকেট ম্যাচ হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম খেলাটি হয় দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সঙ্গে ক্লাব সমন্বয়ের এবং দ্বিতীয় খেলাটি হয় দুর্গাপুর প্রেসক্লাবের সঙ্গে দুর্গাপুর ফায়ার ব্রিগেডের। ফাইনাল প্রতিযোগিতার দিন আসবেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয় সূর্য এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot