DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 31, 2023

পাণ্ডবেশ্বর এর বাঙ্কোলা খনির তলায় শ্রমিকের মৃত্যু খনির নিচে নামলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বর এর বাঙ্কোলা খনিতে খনির নিচে মেশিন চাপা পড়ে শ্রমিকের মৃত্যু।এলাকায় উত্তেজনা খনির নিচে নামলেন পাণ্ডবেশ্বর বিধায়ক। এই খনিতে ৮ নম্বর পিটে দুপুর বারোটার সময় এই দুর্ঘটনা ঘটে। খনির নিচে এস ডি এল বাকেট মেশিনে কাজ করার সময় কর্মরত অবস্থায় সেই মেশিনের তলায় চাপা পড়ে মৃত্যু হয়, সুরেশ গোপ ৫৪ বছর বয়সী এই কর্মীর ।এখনো পর্যন্ত মৃতদেহ খনির নিচে রয়েছে যেখানে একজন শ্রমিকের এই কাজটি একা করার কথা নয় সেখানে কিভাবে সুরেশ গোপ একা কাজ করছিলেন তাই নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসিএল সহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ সহ কাজের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে ঘটনায় তদন্তে এলাকায় পৌঁছেছেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি খনির নিচে নেমেছেন ঘটনা খতিয়ে দেখার জন্য। তিনি বলেন কয়েকশো কোটি টাকা লাভ করেছে ই সি এল কিন্তু শ্রমিকের স্বার্থের দিকে তাদের কোন নজরদারি নেই। তাই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। শ্রমিকদের নিরাপত্তার কথা ভাবা হয় না। সমস্ত বিষয়ে খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা নেবেন বলে জানান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot