DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 5, 2023

দিদির সুরক্ষা কবজ এর জনসংযোগ যাত্রায় উদ্যোগী হলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দিদির সুরক্ষা কবজ নিয়ে জনসংযোগ যাত্রায় কর্মসূচিতে উদ্যোগী হলেন বিধায়কেরা। আজ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান গত 2রা জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভায় তাঁর নির্দেশ মতো, "দিদির সুরক্ষা কবজ" জনসংযোগ  যাত্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। দুয়ারে সরকার এর থেকে আরো সহজভাবে সরলীকরণের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী দিদির দূত  হয়ে গ্রামে শহরে প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাবেন। উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সকলেই পান। কেউ যাতে বাদ না পড়েন তার জন্য এই উদ্যোগ। ৩৩৪৩ টি গ্রাম পঞ্চায়েত 125 টি শহরাঞ্চল এর ২ কোটি পরিবারের কাছে পৌঁছোনো এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া এর মূল উদ্দেশ্য। এবং বিধায়করাও পৌঁছে যাবেন প্রতিদিন সমস্ত এলাকায়। করবেন রাত্রি বাস। শুনবেন মানুষের কথা। পঞ্চায়েত ভোটের আগে সরকারি সমস্ত প্রকল্পের আওতা থেকে যেন একজনও বাদ না পড়েন এটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সাংবাদিক বৈঠকে সমস্ত বিষয় তুলে ধরেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান মানুষের কাছে জনসংযোগ যাত্রার মূল বিষয়বস্তু তুলে ধরার জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot