DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 4, 2023

দুর্গাপুরের পুর ভোটের দাবিতে সিপিএমের ম্যারাথন দৌড়

 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে পুর ভোটের দাবিতে এবং বিগত পুর  ভোটের নির্বাচনে লুঠের প্রতিবাদে সিপিএমের ম্যারাথন দৌড়। দুর্গাপুরের পুরভোট করানোর মেয়াদ ফুরিয়ে গেলেও এখনও হয়নি পুরভোট।  প্রশাসক মন্ডলী বসিয়ে শাসক দল অগণতান্ত্রিক ভাবে নগর নিগম চালাচ্ছে বলে অভিযোগ বিরোধী বামেদের। তারই প্রতিবাদে একটি ম্যারাথনের আয়োজন বামেদের। দুর্গাপুরের হেডকোয়ার্টার মোড় থেকে ডিপিএল কলোনী হয়ে গ্যামনব্রীজ মোড় পর্যন্ত হয়ে গেল এই ম্যারাথন দৌড়। সিপিআইএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার জানান ভোট লুটের প্রতিবাদ জানাতেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন। পাশাপাশি আগামী দিনেও বাইক র‍্যালি থেকে শুরু করে জনসভার মাধ্যমে তারা প্রতিনিয়ত প্রচার চালিয়ে যেতে চান। এইদিন ৫০ জন  প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot