দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের কল্পতরু উৎসব মেলায় গাড়ির পার্কিংয়ে মদের আসর। প্রতিবাদ করায় বেধড়ক মার এক প্রাক্তন সেনা কর্মী সহ তার প্রতিবেশী বন্ধু কে। অশ্লীল ব্যবহার বন্ধুর স্ত্রীর সঙ্গে পার্কিংয়ে থাকা দুষ্কৃতীদের। মহকুমা হাসপাতালে ভর্তি দুজন। মদ খাওয়ার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানকে বেধড়ক মারধর করলো দুষ্কৃতীরা। জয়দেব স্বর্ণকার নামে ঐ আহত সেনা জওয়ান গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। জয়দেব বাবুর সাথে তার বন্ধু আরো এক ব্যাক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল দুর্গাপুর স্টেশন লাগোয়া গ্যামনব্রিজ এলাকায় কল্পতরু মেলাতে অবসরপ্রাপ্ত এই সেনা জওয়ান এক বন্ধুকে ও তার স্ত্রী কে নিয়ে মেলা সাইকেল স্ট্যান্ডে গাড়ি রাখার পর মেলাতে ঢোকেন, মেলা থেকে বেরিয়ে গাড়ি নেওয়ার সময় সাইকেল স্ট্যান্ড এর মেলার স্বেচ্ছাসেবক দের মদ খেতে দেখে প্রতিবাদ জানান।আচমকাই সাইকেল স্ট্যান্ডের লোকজন ঝাঁপিয়ে পড়ে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ওপর, দু এক কথা হতে হতে লাঠি সোটা নিয়ে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে জয়দেব স্বর্ণকারের ওপর, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের বন্ধু ও তার স্ত্রী।মুখে বুকে মাথায় আঘাত লাগাতে তিনজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।সাইকেল স্ট্যান্ডের কর্মীরা মদ খাচ্ছিলো সেই সময় এই অন্যায়ের প্রতিবাদ করাতে এই মারধর বলে অভিযোগ। এবছর কল্পতরু মেলায় নতুন কমিটি করা হয়েছে পুরনো কমিটি আর নেই। কিন্তু নতুন কমিটিতে যারা যারা রয়েছেন তারা মেলা সম্বন্ধে যথেষ্ট অনভিজ্ঞ এবং মেলা ঠিকমতো পরিচালনা করছেন না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। মেলা উদ্বোধনের দিন সেই বিশৃঙ্খলার খবর আমরা স্বচক্ষে দেখতে পেয়েছিলাম এবং এত বড় মেলা পরিচালনা করার জন্য যাদেরকে পরিচালন কমিটিতে রাখা হয়েছে তারা এবং তাদের দলবল তারা ঠিক মতো ভাবে মেলা পরিচালনা করছে না এবং অসামাজিক কাজ করছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে যদিও এই ঘটনায় পুলিশের তরফ থেকে একজনকে আটক করা হয়েছে বলে খবর। এই বিষয়ে মেলাকেও কমিটির তরফ থেকে পুরো বিষয়টি বিজেপির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে রাজনৈতিক টানাপোড়েন আনার চেষ্টা করা হয়েছে বলে বিরোধী দলগুলোর অভিযোগ। তাদের আরো অভিযোগ এই মেলা ডিপিএলের কর্মী শ্রমিকদের নিয়ে হলেও এখন এই মেলা চলে গেছে বাইরের লোকেদের হাতে এমনটাই অভিযোগ করে এরমধ্যে দুর্নীতি হচ্ছে বলে বলছেন বিরোধীরা।
Post Top Ad
Your Ad Spot
Thursday, January 5, 2023
Home
Unlabelled
দুর্গাপুরে কল্পতরু উৎসবে মাতালদের হাতে আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী সহ দম্পতি
দুর্গাপুরে কল্পতরু উৎসবে মাতালদের হাতে আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী সহ দম্পতি
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment