DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 6, 2022

দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ভেঙ্গে দেওয়া দোকানপাট পুনরায় গড়ে দিচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরে ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি এলাকায় কারখানা শুরুর সময় থেকে যে সমস্ত দোকান ছিল তা বিভিন্ন জায়গায় নিয়ম না মেনে গড়ে ওঠার কারণে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয় সম্প্রতি। এলাকার কাউন্সিলর দেবব্রত সাঁই সহ এলাকার মানুষ অনুরোধ জানান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় কে দোকানগুলি পুনরায় গড়ে দেওয়ার জন্য। তাহলে জানান এই দোকানগুলো বহু প্রাচীন এবং দোকানগুলো কোন বেআইনি ব্যবসা করে না। এলাকার মানুষের মানুষের নিত্য দিনের কাজে লাগে এই দোকানপাট। তাই  ওয়ার্ডের মানুষের সুবিধার জন্য ২৪ টি দোকান নতুন করে গড়ে তোলার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করে দিচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নিয়ম নীতি নির্দেশ মেনে পুনরায় চালু হবে দোকান গুলো বলে জানা গেছে। এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়া এম এ এম সি কারখানা এলাকার আবাসনের দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা। আজ দোকানপাটগুলি পুনরায় গড়ার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হলো উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। ছিলেন এলাকার কাউন্সিলর দেবব্রত সাঁই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোকানগুলি পুনরায় তৈরি হবে আবারো তারা দোকানপাট করতে পারবেন তার জন্য খুশি দোকান মালিকেরা সহ এলাকার বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot