DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 6, 2022

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দূর্গাপুরের কল্পতরু মেলার নতুন কমিটি ঘোষণা করা হলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের কল্পতরু মেলার নতুন কমিটি ঘোষণা করলেন দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।বেশ কয়েকদিন ধরেই আলাপ-আলোচনা গুঞ্জন চলছিল আগামী বছরের জানুয়ারি মাসের কল্পতরু মেলার কমিটি বদল হবে। হলও তাই। আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপুর পুর নিগম এ সাংবাদিক বৈঠক করে পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় নতুন কমিটি ঘোষণা করলেন। কমিটির শীর্ষ দায়িত্বে রয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সহ প্রদীপ মজুমদার এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অভিজিৎ ঘটক দীপঙ্কর লাহা কবি দত্ত বিপ্লব বসু ঠাকুর সহ আরো অনেকে। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান সমস্ত কিছু নিয়ম নীতি মেনে প্রতিবছরের মতো এবারও  জাঁকজমক পূর্ণভাবে মেলা হবে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ ঘটক জানান যেহেতু ডিপিএল এলাকায় এই মেলা হয়, তাই ওই এলাকার কর্মীসহ অন্যান্য বিগত দিনের দায়িত্বপ্রাপ্ত কমিটির বেশ কয়েকজনকে নিয়ে আরো একটি সাব কমিটি গঠিত হবে মেলার পরিচালনা করার জন্য। এবং মেলায় স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভিন্ন স্টলের দাম নির্ধারণে ব্রসিওর প্রকাশ করা হবে। এবং সমস্ত পেমেন্ট চেক এবং অনলাইনে করার কথাও জানান তিনি। অন্যদিকে এবছর মেলার কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা বলেন বিগত দিনে যেভাবে মেলা হয়েছে তার থেকেও আরো ভালো মেলা করার লক্ষ্য রয়েছে তাদের এ বছরে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot