দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পূর্ব জোনের মিলন উৎসব পালিত হলো দুর্গাপুর কোক ওভেন থানা এলাকার রাজ্যবিদ্যুৎ সংস্থার গেস্ট হাউসে। মিলন উৎসবের আয়োজন করা হয় কোক ওভেন থানার তরফ থেকে। মিলন উৎসবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসি পূর্ব অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, পুর কমিশনার ময়ূরী ভাসু,ডিপিএলের জেনারেল ম্যানেজার এইচ আর আবির বিশ্বাস, নিরাপত্তা বিভাগের বিশিষ্ট আধিকারিক নিশিথ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তি সহ আধিকারিকগন। অনুষ্ঠানে ওই থানা এলাকার বিভিন্ন ধর্মের ধর্মীয় কমিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুই শিক্ষক কলিমুল হক সুশীল ভট্টাচার্য সহ সমাজসেবী, খেলোয়াড়, পড়ুয়া সহ এলাকার বিভিন্ন পুজো কমিটির ও ক্লাবের সদস্যরা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ সমাজের নানান শ্রেণীর মানুষের সহযোগিতা ও পুলিসের সহযোগীতার বিষয় তুলে ধরতে এই মিলন উৎসব আয়োজন করে পুলিস। ছিলেন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ওসি সহ আধিকারিকেরা। সমাজ ও শহরকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সম্মানীয় অতিথিরা তাদের বক্তব্য রাখেন। কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেওয়া হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেন মানুষের জন্য তাদেরকেও। সিপি সুধীর কুমার নীলকান্তম সকলের শহরের নাগরিকদের শহরের বিভিন্ন সমস্যার সমাধান এবং অপরাধ দমনের জন্য পুলিশকে সহযোগিতা করার কথা বলেন। পুলিশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এদিন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এদিন মানুষকে মানুষের জন্য কাজ করার ও পাশে থাকার আবেদন করার কথা তুলে ধরেন তাদের বক্তব্যের মাধ্যমে। সুন্দর এই অনুষ্ঠান করার জন্য কোকওভেন থানার পুলিশকে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
Post Top Ad
Your Ad Spot
Monday, December 12, 2022
Home
Unlabelled
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব জোনের মিলন উৎসব পালিত হল দুর্গাপুরে
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব জোনের মিলন উৎসব পালিত হল দুর্গাপুরে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment