DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 1, 2022

ডিপিএল এর জন্য কয়লা উত্তোলনের প্রক্রিয়ায় জমিদাতাদের চেক বিলি করা হলো বড়জোড়া ব্লকে



 দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  অবশেষে দুর্গাপুরের ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেল। দুর্গাপুরের ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার চাহিদা অনুযায়ী  সরকার ট্রানস দামোদর কোল মাইন এর আওতায় দুর্গাপুর ব্যারেজের পার্শ্ববর্তী বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাহাড়পুর গ্রাম সহ বেশ কিছু গ্রাম অধিগ্রহণ করে কয়লা উত্তোলনের জন্য এবং এখানে খোলা মুখ খনির কাজ শুরু হয়। কিন্তু তারপরেই জমি জট সংক্রান্ত সমস্যার জন্য দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলন করা যায়নি। ধাপে ধাপে বিভিন্ন গ্রাম অধিগ্রহণ করে জমির ক্ষতিপূরণ সহ চাকরির ব্যবস্থা করে কয়লা উত্তোলন শুরু হয়। এরপর হঠাৎ করেই আবার কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায় আবারও গ্রামবাসীদের বুঝিয়ে জমি অধিগ্রহণের পথে হাত দেয় প্রশাসন। আজ এই এলাকারই প্রায় ২২ জনের উপরে জমি দাতাকে চেক বিলি করা হয়। জানা গেছে এখনো পর্যন্ত ৯৭০ একর জমির মধ্যে মাত্র ৩৮৫ একর জমি অধিগ্রহণ করা গেছে কয়লা তোলার জন্য। ডিপিএল এর এক আধিকারিক জানান এখানে জি নাইন গ্রেডের কয়লা রয়েছে যার পরিমাণ 46 মিলিয়ন টন। ২০২১ এর মার্চ মাস থেকে  কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু হলেও বারবারই থেমে গেছে কয়লা উত্তোলনের কাজ জমি জটের জন্য এবং গ্রামবাসীদের নানান দাবি দেওয়ার জন্য। ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রর তরফে জয়ন্ত বিষয়ী ডেপুটি জেনারেল ম্যানেজার মাইনিং ( ট্রানস দামোদর কোল মাইন) জানান, তারা ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ইউনিট চালানোর জন্য বছরে ১০ লক্ষ টন কয়লা উত্তোলনের টার্গেট রেখেছেন আজকে চেক বিলির পর সমস্যা অনেকটাই মিটে গেল বলে আশা করছেন বড়জোড়ার ব্লকের বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন মানুষকে সঙ্গে নিয়েই আমরা এলাকার উন্নয়ন করছি মানুষের সহযোগিতা নিয়েই এখানে কয়লা উত্তোলন হচ্ছে এবং বিভিন্ন গ্রামের গ্রামবাসীদের সকলের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই সরকার তাদের দাবি পূরণ করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot