DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 21, 2022

খোয়া যাওয়া টাকা এক সৎ শহরবাসীর দ্বারা ফিরে পেলেন ব্যবসায়ী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খোয়া যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী। স্বপন রায় নামে ওই ব্যবসায়ীকে বুধবার সিটিসেন্টার ফাঁড়িতে ডেকে তাঁর হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় স্বপনের  ৭৫ হাজার টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সিটিসেন্টার ফাঁড়িতে অভিযোগ করেন স্বপন। স্বরূপ মন্ডল নামে এক ব্যক্তি ওই টাকা ভর্তি ব্যাগটি পান। ব্যাগ খুলে দেখেন টাকা ভর্তি আছে। এরপর স্বরূপ টাকা ভর্তি ব্যাগ সিটিসেন্টার ফাঁড়িতে জমা করেন। বুধবার দুপুরে স্বপনকে ডেকে টাকা ভর্তি ব্যাগ তাঁর হাতে তুলে দেওয়া হয়। টাকা ভর্তি ব্যাগ ফেরত দেওয়ার জন্য স্বরূপ মন্ডলকে ধন্যবাদ জানান স্বপন ও পুলিশ কর্নীরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot