DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 22, 2022

পরাশকোল গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মানুষের জন্য সব সময় তিনি কাজ করেন অনবরত। তারই আরও একটি সংযোজন হলো আজ। পরাশকোল গ্রামে  সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলা গ্রাম পঞ্চায়েতের পরাশকোল গ্রামে উপ-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন, বহূলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরবাহাদুর সিং,জেলা স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বিনায়ক তিওয়ারি, বহুলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম মির্ধা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই পরাশকোল গ্রামে ই সিএল এর অবৈজ্ঞানিক খননের জন্য ধস নেমে যায়, ফলে স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞের মধ্য দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তোলা হলো। পরাশকোল গ্রামের মানুষকে আর নিজের ও সন্তানদের চিকিৎসার জন্য দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা বহুলায় যেতে হবে না।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot