দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সান্টাক্লজ এর বেশে ট্রাফিক পুলিশ পথে নামল বড়দিনের দিন পথ নিরাপত্তায় সচেতনতার জন্য।
ব্যস্ততম শহর দুর্গাপুর এই দিনে জেলা সহ আশেপাশে বিভিন্ন জেলার মানুষের ভিড়ে উপচে পড়ে। শহরের চার্চ সহ পার্ক গুলোর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ সহ ট্রাফিক বিভাগকে। শহরে ভিড়ের মধ্যে দুর্ঘটনার হাত থেকে মানুষকে রক্ষা করতে সান্টা ক্লজ এর বেশে সিটি সেন্টারে পথে নামল ট্রাফিক পুলিশ। খ্রীস্টমাস উপলক্ষ্যে পথচারীদের নিরাপত্তা জনিত প্রচারে নামল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। সান্টা ক্লজ সেজে এদিন দুর্গাপুরের সিটিসেন্টারের ডিএমসি মোড়ে ট্রাফিকের পক্ষ থেকে সাধারণ মানুষ থেকে পথচারীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও দুর্গাপুর ট্রাফিক পুলিশের আধিকারিকরা।উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক এসিপি থার্ড তৌহিদ আনোয়ার সহ অন্যান্যরা। ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি সাধারণ মানুষ সহ পথচারীরা।
No comments:
Post a Comment