DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 24, 2022

সর্বনাশা মাদকের নেশার বিরুদ্ধে সচেতনতার ম্যারাথন দৌড় পাণ্ডবেশ্বরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মাদকের সর্বনাশা নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ম্যারাথন দৌড় পাণ্ডবেশ্বরে  ।
 রবিবার পান্ডবেশ্বরের বাঁকোলা রেলগেট সংলগ্ন এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং রোটারি ক্লাব অফ উখড়া ,স্বেচ্ছাসেবী সংগঠন তৃণাঙ্কুর  , এর যৌথ উদ্যোগে এই ম্যারাথন দৌড়ের সূচনা হয়। সকাল ৮ টা নাগাদ শুরু হয় পাঁচ কিলোমিটার দৌড়ের এই ম্যারাথন  । এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিল প্রায় ১৫০০ প্রতিযোগী প্রতিযোগিনী ।  এই ম্যারাথনের নাম রাখা হয়েছিল "ড্রাগের নেশার বিরুদ্ধে চলো দৌড়াই"। এই ম্যারাথন দৌড় বিশেষভাবে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায়   অনুষ্ঠিত হয়।  এ ম্যারাথন দৌড় সম্পর্কে বিধায়ক জানান ,"এই দৌড় উন্নয়নের দৌড়, এই দৌড় এগিয়ে যাওয়া দৌড়"। এই দৌড়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী প্রতিযোগিনী দে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে ।এ ছাড়াও এই দৌড়ের সব থেকে কম বয়সী প্রতিযোগী এবং সবথেকে বয়স্ক প্রতিযোগী কেও পুরস্কৃত করা হবে । এই অনুষ্ঠানে এসে ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা জানান "সকলকে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে তার জন্য প্রয়োজন শারীরিক কসরত ,আর এই দৌড়ের মাধ্যমেই  শরীরকে ফিট রাখা যায়  । আর পুলিশ সবসময় ভালো কাজে মানুষের সাথে থাকবে "। 
মশাল জ্বালিয়ে এই দৌড়ে শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা । এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , রোটারি ক্লাব উখরার প্রেসিডেন্ট স্বর্ণালী দে, অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী, উখরা ফাঁড়ির আই সি নাসরিন সুলতানা সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ  ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot