DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 23, 2022

সুর মন্দির স্কুল অফ মিউজিক একাডেমীর বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল দুর্গাপুরের দেশবন্ধু ভবনে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরের সুর মন্দির স্কুল অফ মিউজিক একাডেমির বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল দুর্গাপুরে দেশবন্ধু ভবনে নিজেদের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে। "নিত্য সভা বসে তোমার প্রাঙ্গনে"তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না ""নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে এই গানের মাধ্যমে একাডেমির অধ্যক্ষা কাকলি মুখোপাধ্যায় বার্তা দিতে চান সমস্ত ছাত্র-ছাত্রীদের। "সুরমন্দির স্কুল অফ মিউজিক একাডেমীর পক্ষ থেকে আগামী শুক্রবার বিকেল 4:00 ঘটিকায়  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে সুরমন্দিরের সকল ছাত্র ছাত্রী বৃন্দ অংশ গ্রহণ করে। গানে অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরাও। এদিন বিভিন্ন জগতের এবং সংগীতের গুণী মানুষের উপস্থিতিতে  সন্ধ্যে বেলা সুরের মূর্ছনায়,তালের ছন্দে ভরে উঠেছিল অডিটোরিয়াম। সুরমন্দিরের অধ্যক্ষা
শ্রীমতী কাকলী মুখার্জী বুদবুদ থানার ওসি মইনুল হককে সম্বর্ধনা জানান অন্যদিকে ওসি মইনুল হক তিনিও সম্বর্ধনা জানান কাকলি মুখার্জিকে।
কাকলি মুখার্জি জানান ওসি মইনুল হক তার কাছে গানের তালিম নেন এবং ওসি সাহেবের নিষ্ঠার বিষয়ে সকল ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদেরকে জানান। পুলিশের দায়িত্বপূর্ণ কাজের মধ্যেও তিনি কিন্তু গানকে ভালোবেসে গানের তালিম নেন। যখন সময় পান দিনে রাতে ছুটে চলে আসেন গাড়ি নিয়ে গানের তালিম নিয়ে আবার ফিরে যান সুদূর বুদবুদ থানায় এবং তিনি রবীন্দ্র সংগীত শিখছেন কাকলি মুখোপাধ্যায়ের কাছে এবং একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ওসি মইনুল হক। পুলিশের মধ্যে সচরাচর এইরকম দেখা যায় না। তাই অনেকেই এদিন আপ্লুত হন হক সাহেবের গানে। এছাড়াও মইনুল হক তার নিজের বাড়ি বীরভূম জেলার তার নিজের গ্রামের ছবি দিয়ে পুরনো ছোটবেলার স্মৃতিকে তুলে ধরে একটি অ্যালবামও করেছেন ইউটিউবে সেখানে কবিগুরুর গান পুরানো সেই দিনের কথা ভিডিও অ্যালবামটি চালিয়ে দেখানো হয় সকল দর্শককে। এবং ছাত্র-ছাত্রীদের।সুরমন্দিরের এদিনের অনুষ্ঠানে অনেক গুণীজন কে সম্বর্ধনা দেন একাডেমির কর্ণধার কাকলি মুখোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot