দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ভৌগোলিক কারণবশতঃ পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া অঞ্চল দুর্গাপুরের মধ্যে পড়ে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পথ বাতির। অবশেষে ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্যুতিক পথবাতির প্রকল্পের শুভ উদ্বোধন পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের জেমুয়া অঞ্চলে।পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের হরিবাজার থেকে জেমুয়া গ্রাম পর্যন্ত এবং জেমুয়া শহর অঞ্চলের দুর্গাপুরের সপ্তর্ষি পার্ক ও কালিগঞ্জ এলাকায় বৈদ্যুতিক পথবাতির শুভ উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমরম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।২০২১বিধানসভা ভোট পরবর্তী সময়ে জেমুয়া গ্রামের বাসিন্দাদের বৈদ্যুতিক পথবাতি করে দেওয়ার কথা দিয়েছিলেন বিধায়ক। সেই কথামত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ১ কটি ২ লক্ষ টাকা অর্থানুকূল্যে এই প্রকল্পটি রূপায়িত হলো ।আলোক উজ্জ্বল জেমুয়া অঞ্চলে স্বভাবতই খুশি এলাকাবাসী। উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন,এখন পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে উন্নয়নযজ্ঞ চলছে।বিগত বিধানসভা ভোটের সময়ে এই অঞ্চলের মানুষকে কথা দিয়েছিলাম, ওই গ্রামের প্রতিটি রাস্তা উজ্জ্বল আলোকে ভরে যাবে। সেই কথারই কথা রাখলাম।এ ছাড়াও মাধাইগঞ্জ থেকে খাটগড়িয়া পর্যন্ত রাস্তাটি পুনঃসংস্কারের জন্য ৫৭ লক্ষ টাকা অনুমোদন পাওয়া গেছে । পাণ্ডবেশ্বর ব্লক জুড়ে উন্নয়ন যজ্ঞ চলতেই থাকবে জানান বিধায়ক। এই প্রকল্পের জন্য ভীষণভাবে খুশি এলাকার মানুষ তারা সাধুবাদ সহ ধন্যবাদ জানান বিধায়ক সহ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।
Post Top Ad
Your Ad Spot
Saturday, December 17, 2022
Home
Unlabelled
পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া অঞ্চলে পথবাতির উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া অঞ্চলে পথবাতির উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment