DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 15, 2022

মা সারদার আবির্ভাব দিবসের পুণ‍্যদিনে দুর্গাপুরের গ‍্যামন ব্রিজ ক্লাবে মোহর মঞ্চের উদ্বোধন।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর এর ডিপিএল এলাকার প্রাচীন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পাকাপাকি সাংস্কৃতিক মঞ্চ মোহর মঞ্চের উদ্বোধন হলো। এই মোহর মঞ্চ নামটি রেখেছেন দুর্গাপুরের পুর প্রশাসক এবং বিশিষ্ট সংগীত শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বৃহঃস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত রবীন্দ্রশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামে এই সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করা হয় l এই মঞ্চটি তৈরি করেছে দুর্গাপুর পুরসভা l ওই মঞ্চের নাম রাখা হয় মোহর মঞ্চ। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা, প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি, প্রাক্তন বোরো চেয়ারম্যান রমা হালদার ও সুনিল চ্যাটার্জী, কোক- ওভেন থানার আধিকারিক সঞ্জীব দে, ক্লাবের সদস্যরা এছাড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ l
 ডি সি পি  অভিসেক গুপ্তা বলেন, কালী পূজার সময় এখানে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চ দেখেছিলাম, তখনই ওনারা বলেছিলেন খুব শীঘ্রই স্থায়ী পাকা মঞ্চ তৈরি হবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমরা করতে পারব l আজ তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে l আমি আশা করি অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যাবে l মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি বলেন, এখানে সাংস্কৃতিক মনস্ক বিভিন্ন মানুষদের দেখে আমার খুবই ভালো লাগছে l মোহর মঞ্চ নামটাও খুব ভালো দেওয়া হয়েছে l পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আমি এই ক্লাবের সদস্যদের মনের আশা পূরণ করতে পেরে খুবই খুশি হয়েছি l তারা বারবার অনুরোধ করেছিল এখানে একটা পাকা সংস্কৃতিক  মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি করা যাবে l সারদা মায়ের জন্মতিথিতে এই মঞ্চটি উদ্বোধন করে আমার খুব ভালো লাগছে l তিনি বলেন যার নামে এই মঞ্চটি করা হয়েছে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানস কন্যা শুধু নন পালিত কন্যাও ছিলেন l আশ্রমে যাকে কোলে করে নিয়ে গান শিখিয়েছিলেন  কবিগুরু l  সেই মোহরদির কাছে আমার গান শেখার সৌভাগ্য হয়েছিল বলে জানান অনিন্দিতা মুখোপাধ্যায়। আর তার নামে এই মঞ্চ পুরসভার তরফ থেকে করতে পারা এবং উদ্বোধনে সাক্ষী হতে পারার জন্য আমি গর্বিত ধন্য। ক্লাবের বিশিষ্ট কর্ণধার ও উদ্যোক্তা মুকুট নাহা  জানান এই ক্লাব দুর্গাপুরের ডি পি এল কলোনির প্রাচীন ক্লাব। এই ক্লাব সব সময় সংস্কৃতি সহ সামাজিক কাজে নিজেদের সবসময় যুক্ত রাখে এবং অবশ্যই ফুটবল এই ক্লাবের মানকে জেলা ছাড়িয়ে রাজ্যে উচ্চতার শিখরে নিয়ে গেছে। আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সারা বছর। বিভিন্ন কাজের ক্ষেত্রে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় এবং প্রশাসন এবং পুরসভার সহযোগিতা না থাকলে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো না এবং রাজ্য সরকারের বিদ্যুৎ সংস্থা ডিপিএলের প্রাক্তন ও বর্তমান আধিকারিকরা অনেকেই এই ক্লাবের সদস্য তারা সকলে আমাদের সবসময় তাদের সুচিন্তিত মতামত দেন এবং পাশে থাকেন তাই আমাদের চলার পথে এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে আমরা সকলেই সমস্ত কাজে অগ্রণী ভূমিকা পালন করি। এই ক্লাব আমাদের ডিপিএল কলোনির গর্ব। আজকে মোহর মঞ্চের উদ্বোধন এই ক্লাবের মুকুটে নতুন পালক জুড়ে দিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot