দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পশ্চিম বর্দ্ধমান জেলার দুর্গাপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা মহিলা কংগ্রেসের একটি সভা অনুষ্ঠিত হলো ।উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী রাসু দও,জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তপতী মুখার্জি,জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জ্জী সহ বিভিন্ন নেতৃত্ব। মিটিং এ বক্তারা আগামী দূর্গাপুর কর্পোরেশন নির্বাচন ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতির জন্য মহিলাদের কর্তব্য ও আন্দোলনের দিক নির্দেশ করেন। অনুষ্ঠানে দূর্গাপুর ও কাঁকসা অঞ্চল থেকে বহু মহিলা কর্মী তৃনমুল সহ বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান করেন বলে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। আগামী দুর্গাপুর পুর নিগমের নির্বাচন এবং পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস দলকে চাঙ্গা করার জন্য। দলকে পুনরায় শিল্পাঞ্চলে মানুষের কাছে তুলে ধরতে এবং মানুষের জন্য কাজ করতে প্রতিটি এলাকায় এলাকায় সংগঠন মজবুত করা ও মানুষের সঙ্গে কথা বলা এবং বোঝানো সমস্ত বিষয়ে বক্তব্যে দেবেশ চক্রবর্তী সহ সকল বক্তারা সেই কথাই তুলে ধরেন দলের কর্মী সমর্থকদের কাছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে তবে তিনি এও বলেন এর আগেও বিশ্বনাথ পাড়িয়াল এর মত একজন দাপুটে তৃণমূল নেতাকে কংগ্রেসে যোগদান করিয়ে বিধায়কের টিকিট দিয়ে জিতিয়ে আনার পরও দল তাকে ধরে রাখতে পারেনি সে দল ছেড়ে দিল এবং সোনা চ্যাটার্জির মতো একজন নেত্রীকে দলে যোগদান করানো হলেও তাকে আর দেখা যাচ্ছে না দল কেন ধরে রাখতে পারছে না সেটা নিয়ে আগে পর্যালোচনার দরকার রয়েছে। তরুণ রায় মনে করেন প্রথম কাজ হল দলে সকলের সম্মান রাখাটা ভীষণ জরুরী এবং কারা যোগদান করছেন তাদের তাদের পরিচিতি কি সেগুলো জনসমক্ষে নিয়ে আসা উচিত। তরুণবাবু এও বলেন মহিলারা যেভাবে কংগ্রেসে যোগদান করছে তাতে আগামী পুর বোর্ড কংগ্রেস গঠন করবে বলে তার আশা।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, December 14, 2022
Home
Unlabelled
দুর্গাপুরে জেলা মহিলা কংগ্রেসের সভায় বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান মহিলা কর্মী সমর্থকদের
দুর্গাপুরে জেলা মহিলা কংগ্রেসের সভায় বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান মহিলা কর্মী সমর্থকদের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment