DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 23, 2022

খনি পরিদর্শনে এলেন কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি ।

দুর্গাপুর আপডেট ডেক্স : অন্ডাল  : ইসিএল এর খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে এলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি । এদিন বিকেল চারটে দশ মিনিটে দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি । তারপর সড়কপথে পৌঁছান দুর্গাপুর । সেখানে কয়লা মন্ত্রী রাত্রিবাস করবেন বলে জানা গেছে । এদিন বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান খনি পরিদর্শনের পাশাপাশি কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করাও এই সফরের উদ্দেশ্য । কয়লা খনিতে বিনিয়োগ প্রসঙ্গে বলেন খনির জন্য জমির প্রয়োজন যেমন যেমন জমি পাওয়া যাবে সেই পরিমাণ বিনিয়োগ আসবে বলে জানান তিনি । বৃহস্পতিবার সোনপুর বাজারি ও ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি রয়েছে কয়লা মন্ত্রী-র । সকাল দশটা নাগাদ প্রথমে সোনপুর বাজারি পৌঁছাবেন তিনি । ভিউ পয়েন্ট থেকে প্রজেক্ট পরিদর্শন করার পাশাপাশি সাইলো সিস্টেম দেখবেন । সেখান থেকে যাবেন ঝাঁঝরা প্রজেক্ট বলে সূত্রের খবর । কয়লা মন্ত্রীর এই সফর কয়লা খনির ভবিষ্যতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot