DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 25, 2022

রাজ্য স্তরের টেবিল টেনিস প্রতিযোগিতা হয়ে গেল শহর দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্যস্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দুর্গাপুরে 
শুক্রবার শেষ হল 5 দিনের দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের  টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলার শেষ পর্যায়। প্রায় চার বছর পর দুর্গাপুরে স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হলো।রাজ্যে স্তরের স্টেজ ২ টেবিল টেনিস প্রতিযোগিতা ,এই প্রতিযোগিতায় অংশ নেয় সারা রাজ্যের প্রায় চারশ জন প্রতিযোগী ,এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুজন আন্তর্জাতিক খেলোয়াড় ও অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। বারটি বিভাগে  চারশ প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের বিভিন্ন পুরস্কারপ্রদান করা হয় । চরম উৎসাহ দেখা যায় একদিকে যেমন খেলোয়াড়দের মধ্যে তেমনি এলাকাবাসীর মধ্যেও। পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস এসোসিয়েশন পরিচালনা করে এই প্রতিযোগিতার। দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন শিল্পাঞ্চল দুর্গাপুরে খেলাধুলার মান বেড়েছে এবং যাতে করে আরো বাড়ানো যায় সে নিয়েও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।, বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের স্মরণে এই খেলার আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলার টেবিল টেনিস এসোসিয়েশন, সামনেই স্টেট লেভেলের টেবিল টেনিস প্রতিযোগিতা রয়েছে তার আগে এই  খেলা খেলোয়ারদের উজ্জীবিত করবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা, ধীরাজ বন্দ্যোপাধ্যায় জানান এই ধরনের খেলা এখানে করতে পেরে খুব ভালো লাগছে, আগামী দিনে রাজ্যস্তরের খেলা এখানে করার চেষ্টা করব আমরা উদ্যোক্তা হিসাবে থাকবো।, জাতীয় স্তরের খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য জানান এই জায়গায় খেলা হয়েছে। খুব ভালো লাগছে, ভারতের হয়ে  অলিম্পিকের মেডেল আনতে চাই।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot