প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির ভিতরে তল্লাশি ও নমুনা সংগ্রহের কাজ চলে। আনুমানিক দুপুর ২টো নাগাদ ফরেনসিক দলের সদস্যেরা বাড়ি থেকে বেরিয়ে যান। তদন্তের কাজে সংগৃহীত নমুনাগুলি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফরেনসিক দল চলে যাওয়ার পর বাড়িটি ফের সিল করে দেয় পুলিশ। এ দিন ঘটনাস্থলে ফরেনসিক আধিকারিকদের পাশাপাশি জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির আইসি-সহ একাধিক পুলিশ আধিকারিকেরা উপস্থিতি ছিলেন। ঘটনাকে ঘিরে বাড়িটির কিছুটা দূরেও কৌতূহলী স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। ঘটনায় এলাকায় তৈরি হয় চাপা উত্তেজনাও।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খনি এলাকার তৃণমূল নেতার স্ত্রীর অস্বা*ভাবিক মৃ*ত্যুর ঘটনায় বুধবার জামুরিয়ার সোনপুর গ্রামে স্বামী নরোত্তম মণ্ডলের বাড়িতে ফরেনসিক টিম তদন্ত শুরু করল। দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিভাগের আধিকারিকেরা। বাড়ির যে অংশ থেকে নরোত্তমবাবুর স্ত্রীর দে*হ উদ্ধার হয়েছিল, সেখান থেকে তদন্তের স্বার্থে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়।
No comments:
Post a Comment