দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর খবর /দুর্গাপুর আপডেট : বিশেষ সতর্কবার্তা.. রান্নার গ্যাস সংক্রান্ত নতুন এক ধরনের প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে দুর্গাপুরে। সম্প্রতি বিভিন্ন ফোন কলের মাধ্যমে গ্রাহকদের গ্যাসের ভর্তুকি দেওয়া বা ভর্তুকি বাড়ানোর প্রলোভন দেখিয়ে ফোন কল এর মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে ।এরা নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য পিন আপনার মোবাইলে আসা ওটিপি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে না হলে ভয় দেখানো হচ্ছে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। দুর্গাপুরের ডিপিএল কলোনির যে রান্নার গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে, সেখানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শেখর দে জানিয়েছেন তার নাম করে বা তার অফিসের লোক বলে বিভিন্ন ফোন কল বিভিন্ন গ্রাহকদের কাছে করা হচ্ছে এবং ইতিমধ্যেই কয়েকজন প্রতারিত হয়েছেন এমনটা ও খবর সূত্রে মারফত পাওয়া যাচ্ছে। সমস্ত বিষয় স্থানীয় কোক ওভেন থানাকে জানানো হয়েছে। পুলিশ সেই সমস্ত সংশ্লিষ্ট নাম্বার অনুসন্ধান করে তদন্ত শুরু করেছে। আপনাদের কাছেও যদি এই ধরনের কোন ফোন কল আসে এই বিষয়ে সতর্ক থাকবেন। ডিপিএল এলাকার কো-অপারেটিভ গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে একটি লিফলেট প্রতিটি গ্রাহকের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে এলপিজি সিলিন্ডার যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তার সাথেই লিফলেট গ্রাহকের হাতে তুলে দেওয়া হচ্ছে সাবধানতা বজায় রাখার জন্য । আমরা সেই লিফলেটটি দিলাম আপনারা ভালো করে পড়বেন এবং সতর্ক থাকবেন এছাড়াও অডিও রেকর্ডও আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাতে বিষয়টা আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, September 23, 2026
Home
Unlabelled
গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়া সহ কেওয়াইসি দুর্গাপুরে নতুন প্রতারণা চক্র শুরু হয়েছে, তদন্তে পুলিশ
গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়া সহ কেওয়াইসি দুর্গাপুরে নতুন প্রতারণা চক্র শুরু হয়েছে, তদন্তে পুলিশ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment