দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর সিটি সেন্টার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা পৌঁছায় সিটি সেন্টার বাসস্ট্যান্ডে। পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে অন্নপূর্ণা যোজনার প্রতি কৃতজ্ঞতা এবং মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপনের বার্তা তুলে ধরা হয়। পদযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মহিলাদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার খুশিতে দুর্গাপুরে মহিলাদের পদযাত্রা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ জানিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আনন্দে দুর্গাপুরে মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ পদযাত্রা। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রবিবার শহরের রাস্তায় হাঁটলেন এলাকার বহু মহিলা। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এই পদযাত্রার আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
No comments:
Post a Comment