DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 12, 2026

রাজবাঁধের গৌরী দেবী হাসপাতালের উদ্যোগে পথ নিরাপত্তায় সৌর বিদ্যুৎ লাইট এর উদ্বোধন হলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আমলাজোড়া থেকে বামনাবেড়া পর্যন্ত সৌরবাতি, পথ নিরাপত্তায় উদ্যোগ দুর্গাপুরে রাজবাঁধ এর গৌরী দেবী মেডিকেল কলেজ হাসপাতালের। এলাকার সড়ক যোগাযোগ ও পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে উদ্যোগী হল কাঁকসার রাজবাঁধের এই বেসরকারি হাসপাতাল।
হাসপাতালের উদ্যোগে আমলাজোড়া থেকে বামনাবেড়া এবং সংলগ্ন এলাকায় সৌরবিদ্যুৎচালিত আলোকসজ্জার একটি প্রকল্পের শুভ উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। স্থানীয় বামনাবেড়া বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক এবং বেসরকারি হাসপাতালের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আমলা জোড়া থেকে বাবনাবেড়া ও সংলগ্ন এলাকার রাস্তাগুলিতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহার করে আলোর ব্যবস্থা করা হয়। এর ফলে রাতের যাতায়াত আরও নিরাপদ হওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে সড়ক নিরাপত্তা বাড়বে। একইসঙ্গে অপরাধ দমনের ক্ষেত্রেও এই আলোকসজ্জা সহায়ক হবে বলে আশা উদ্যোক্তাদের।হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব সৌরপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলে আরও জনহিতকর ও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, এই ধরনের জনহিতকর প্রকল্প এলাকার সড়ক পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot