DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 28, 2026

আবারো শুরু হতে চলেছে বিগ বস বাংলা, তারই প্রমোশনাল শো হয়ে গেল দুর্গাপুরের একটি মলে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : "দুর্গ জয় সহজ নয় " নতুন রূপে বিগ বস বাংলা। এবার থাকছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। আবারও শুরু হতে চলেছে বিগ বস বাংলা এবার স্টার জলসায়, তারই প্রমোশনাল শো হয়ে গেল দুর্গাপুরের একটি বেসরকারি মলে। এই বেসরকারি মলের গ্রাউন্ড ফ্লোরে একটি কাঁচের ঘরের মধ্যে দেখানো হয়েছে যে বন্ধ ঘরের মধ্যে বিগ বস বাংলায় যারা থাকবেন তারা কি কি করছেন , এবং তা অভিনয় করে দেখাচ্ছে মাস্ক পরা কয়েকজন যুবক-যুবতী। এই কাঁচের ঘরের ভেতরে  ছোট্ট রান্না ঘর সহ বসার ঘর, সোফা, বেডরুম শরীর চর্চার রুম সবকিছুই ছোট ছোট করে তুলে ধরা হয়েছে। যাতে মলে আসা শহরের মানুষেরা সহ দর্শকরা বুঝতে পারে। তাই নজর রাখুন গ্র্যান্ড ওপেনিং আগামী ৩০শে আগস্ট স্টার জলসায় রাত আটটায়। এবং ৩১ তারিখ থেকে প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসা সহ একই সাথে চোখ রাখুন এক্সক্লুসিভ জিও হট ষ্টার এ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot