র্যালি শেষে ভগৎ সিং স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে দুর্গাপুরে একাধিক ক্রীড়ামূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর”—এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুরে শুরু হল ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপন। শনিবার সকালে সিধু কানু ইনডোর স্টেডিয়াম থেকে ভগৎ সিং স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিভিন্ন বিশিষ্ট ও স্বনামধন্য নানা খেলোয়াড়, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং ক্রীড়াপ্রেমীরা। র্যালি ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
No comments:
Post a Comment