DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 25, 2026

পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ রেলগেট স্থায়ীভাবে বন্ধের নোটিশের প্রতিবাদে স্থানীয় মানুষের পাশে বিধায়ক

দুর্গাপুর খবর/ দুর্গাপুর আপডেট : পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ রেলগেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার পথে নামলেন প্রায় হাজার খানেক মানুষ। রেলগেট বন্ধ হলে পাণ্ডবেশ্বর দু’ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ, রেল আধিকারিক ও সিআরপিএফ জওয়ান। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে ধরনা মঞ্চে যোগ দেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানান, দুর্গাপুজোর আগে কোনওভাবেই রেলগেট বন্ধ করতে দেওয়া হবে না।
রেল সূত্রে খবর, ২৫ অগস্ট থেকে লেভেল ক্রসিংটি স্থায়ীভাবে বন্ধ করে নতুন নির্মিত রোড ওভারব্রিজ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিধায়কের আশ্বাস পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot