DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 21, 2026

দুর্গাপুরে জমজমাট জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে হয়ে গেল সাংবাদিক বৈঠক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর খবর/ দুর্গাপুর আপডেট : দুর্গাপুরে জমজমাট  জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর” বার্তাকে সামনে রেখে ২২ ও ২৯ আগস্ট একাধিক কর্মসূচির আয়োজন করেছে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কমিটি–দুর্গাপুর ২০২৬।
২২ আগস্ট সিধু-কানহু স্টেডিয়াম থেকে বের হবে গ্র্যান্ড স্পোর্টস বাইক ও গাড়ি র‍্যালি। উদ্যোক্তাদের দাবি, প্রায় এক হাজার বাইক ও অন্যান্য যানবাহন এই র‍্যালিতে অংশ নেবে।
২৯ আগস্ট সকাল ৭টায় সিধু-কানহু স্টেডিয়াম থেকে শহীদ ভগত সিং স্টেডিয়াম পর্যন্ত হবে গ্র্যান্ড স্পোর্টস র‍্যালি। এতে প্রায় ৫,০০০–৬,০০০ শিশু, কিশোর-কিশোরী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এরপর সকাল ৯টায় শহীদ ভগত সিং স্টেডিয়ামে মূল জাতীয় ক্রীড়া দিবস উদযাপন অনুষ্ঠান হবে। জাতীয় পতাকা উত্তোলন, মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান, মশাল রিলে, কুচকাওয়াজ, প্যারেড, এনসিসি ও স্কুল ব্যান্ডের অংশগ্রহণ এবং বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী থাকবে।
এছাড়াও জাতীয় ও রাজ্যস্তরের ক্রীড়াবিদ, প্রবীণ খেলোয়াড়, প্রশিক্ষক ও রেফারিদের সংবর্ধনার পাশাপাশি দুর্গাপুর কৃতী ক্রীড়াবিদ পুরস্কার, উৎকর্ষ পুরস্কার, আজীবন কৃতিত্ব পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot