DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 19, 2026

সোনার দোকানে দুঃসাহসিক চুরি দুর্গাপুরের ইস্পাত নগরী এলাকায়, তদন্তে পুলিশ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী। দুর্গাপুর ইস্পাত নগরীর শিবাজী রোডে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকানে প্রবেশের পর ইন্টারলক ভেঙে সিন্দুকটি বের করে নিয়ে যায় তারা। পরে একটি জঙ্গলের মধ্যে সিন্দুকটি ফেলে রেখে সেখান থেকে সোনা ও রুপোর অলংকার এবং কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দোকান মালিকের দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot