দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের নেতাজি ভবনে প্রয়াত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা নিবেদন ও স্মরণে ডো রে মি মিউজিক্যাল গ্রুপ এবং ইভেন্টস ও মিউজিক আড্ডা একাডেমির পরিচালনা ও সহযোগিতায় সুন্দর একটি সংগীত অনুষ্ঠান হয়ে গেল দুর্গাপুরে নেতাজি ভবনে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল শ্রদ্ধাঞ্জলি সংগীত সন্ধ্যা। কলকাতা সহ দুর্গাপুরের অনেক খ্যাতনামা বিশিষ্ট শিল্পী এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এছাড়াও নবীন প্রজন্মের অনেক প্রতিভাবান গুনি শিল্পীরা সকলেই শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা দর্শকেরা মুগ্ধ হন এই অনুষ্ঠানে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ আরো বিশিষ্ট সমাজসেবী ও ব্যক্তিবর্গ। সংস্থার সম্পাদক রাজা চৌধুরী জানান তাদের সব সময় প্রচেষ্টা থাকে নতুন শিল্পীদের জায়গা করে দেওয়া । বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি। যে সমস্ত প্রয়াত কিংবদন্তি শিল্পীরা আমাদের সংগীতের জীবন কে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা কমিটির এবং উদ্যোক্তাদের সকলেই ভীষণভাবে গর্ব বোধ করছি। এবং সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য। আগামী দিনে শহরের মানুষের কাছে আমরা আরো ভালো ভালো অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করব এর জন্য দুর্গাপুরবাসীর সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন।
Post Top Ad
Your Ad Spot
Monday, August 10, 2026
Home
Unlabelled
দুর্গাপুরে নেতাজি ভবনে প্রয়াত কিংবদন্তি শ্রদ্ধেয় সংগীত শিল্পীদের গানে গানে শ্রদ্ধা নিবেদন
দুর্গাপুরে নেতাজি ভবনে প্রয়াত কিংবদন্তি শ্রদ্ধেয় সংগীত শিল্পীদের গানে গানে শ্রদ্ধা নিবেদন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment