DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 7, 2026

এক তরুণীর ঝু*লন্ত দে*হ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গলসি তে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের এর অভিযোগ। এক তরুণীর আত্ম*হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গলসিতে। মৃ*ত তরুণীর নাম কয়েল আঁকুড়ে (১৯),বাড়ি গলসির কুতরুকিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে আউসগ্রামের অমড়াগড়ের বাসিন্দা সুজয় বণিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়েছিল। প্রায় ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল।
পরিবার সূত্রে দাবি সহ অভিযোগ, বৃহস্পতিবার রাতে সুজয়ের সঙ্গে কয়েলের ফোনে বাগবিতণ্ডা হয়। এরপরই বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্ম*হত্যা করে তরুণী বলে অভিযোগ। শুক্রবার ভোররাতে কয়েলের ভাই তাকে ঘরের মধ্যে ঝু*লন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানানো হলে গলসি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দে*হ উদ্ধার করে ময়না*তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আত্ম*হত্যার প্রকৃত কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে।ঘটনার খবর পেয়ে গলসির বিধায়ক রাজু পাত্র মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান এবং পাশে থানার আশ্বাস দেন। পরে তিনি গলসি থানাতেও যান। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot