দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এটিএমে কার্ড আটকে, মেনটেন্যান্স ম্যানেজার এর নম্বরে ফোন করতেই ৬৪ হাজার টাকা খোয়ালেন চার্টার্ড অ্যাকাউন্ট কর্মী। এটিএম মেশিনে কার্ড আটকে যাওয়ার পর মেশিনে লাগানো ‘এটিএম মেনটেন্যান্স ম্যানেজার’-এর মোবাইল নম্বরে ফোন করতেই অভিনব সাইবার প্রতারণার শিকার হলেন এক চার্টার্ড অ্যাকাউন্ট কর্মী। প্রতারকদের নির্দেশ মেনে চলার কয়েক মুহূর্তের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় উধাও হয়ে যায় মোট ৬৪ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। অভিযোগকারী অভিজিৎ সরকার, দুর্গাপুরের বিধান নগরের বাসিন্দা। তিনি জানান, বুধবার মেয়ের এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন। নিয়মমাফিক কার্ড ঢুকিয়ে পিন নম্বর দেওয়ার পর হঠাৎই কার্ডটি মেশিনের ভিতরে আটকে যায়। এটিএমের স্ক্রিনে কখনও ‘Temporary Out of Order’, আবার কখনও ‘Insert Properly’ বার্তা দেখাচ্ছিল। কার্ড বের না হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েন। ঠিক সেই সময় এটিএমের বাইরে দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁকে সাহায্যের প্রস্তাব দিয়ে মেশিনে লাগানো ‘এটিএম মেনটেন্যান্স ম্যানেজার’-এর নম্বরে ফোন করতে বলেন। ফোন করলে অপর প্রান্ত থেকে তাঁকে দু’বার ‘এন্টার’ এবং দু’বার ‘ক্যানসেল’ বোতাম চাপতে বলা হয়। তাতেও কার্ড বের না হওয়ায় তিনি ফোনে কথা বলতে বলতে এটিএমের বাইরে বেরিয়ে আসেন। এরপরই তাঁর মোবাইলে একের পর এক টাকা কেটে নেওয়ার বার্তা আসতে শুরু করে। দ্রুত এটিএমে ফিরে এসে তিনি দেখেন, সাহায্যকারী যুবক উধাও। পাশাপাশি, ‘মেনটেন্যান্স ম্যানেজার’-এর নম্বর লেখা কার্ডটিও আর সেখানে নেই। অভিজিৎ সরকারের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ৬৪ হাজার টাকা ডেবিট হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা ‘ক্যাশ উইথড্রয়াল’ হিসেবে, বাকি ৪৯ হাজার টাকা বিহারের একটি বস্ত্র বিপণিতে লেনদেনের মাধ্যমে কেটে নেওয়া হয়। ঘটনার পর তিনি সংশ্লিষ্ট ব্যাংকে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ফরিদপুর ফাঁড়িতে অভিযোগ জানান এবং পুলিশের পরামর্শে জাতীয় সাইবার অপরাধ পোর্টালেও অভিযোগ নথিভুক্ত করেন।
Post Top Ad
Your Ad Spot
Thursday, August 6, 2026
Home
Unlabelled
দুর্গাপুরের একটি ব্যাংকের এটিএম এ টাকা তুলতে গিয়ে ৬৪০০০ টাকা খোয়ালেন এক ব্যক্তি
দুর্গাপুরের একটি ব্যাংকের এটিএম এ টাকা তুলতে গিয়ে ৬৪০০০ টাকা খোয়ালেন এক ব্যক্তি
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment