অভিযোগ, নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালক ভৈরব প্রামাণিক সহকারী কেয়ারটেকার রবিন সামন্তের নাম ব্যবহার করে নগর নিগমের গাড়িগুলিতে জ্বালানি সরবরাহকারী একটি পেট্রল পাম্পে গিয়ে কাটমানি দাবি করেন। কয়েক দিন আগের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি প্রশাসনের নজরে আসে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বর্জ্যবাহী গাড়ির জ্বালানি তেলেও কাটমানির অভিযোগ! বরখাস্ত তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নগর নিগম কর্মীকে ঘিরে বিতর্ক। সরকারি গাড়ির জ্বালানি তেল সরবরাহে কাটমানির অভিযোগকে কেন্দ্র করে ফের বিতর্কের মুখে দুর্গাপুর নগর নিগম। এক সরকারি কর্মীর নাম ভাঙিয়ে পেট্রল পাম্পে গিয়ে কাটমানি দাবি করার অভিযোগ উঠেছে নগর নিগমের এক গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
No comments:
Post a Comment