স্টিল প্ল্যান্ট (ডিএসপি) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি)-এর সম্ভাব্য সংযুক্তিকরণ এবং কেন্দ্রের নতুন চারটি শ্রম আইন (লেবার কোড)-এর বিরুদ্ধে সরব হল আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার দুর্গাপুরে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইএন টি সি সভাপতি কামরুজ্জামান কামার। সংগঠনের রাজ্য ও জাতীয় নেতৃত্ব কেন্দ্রের শ্রমনীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ইউনিয়নের নেতারা জানান, আগামী কয়েক মাসের মধ্যেই ডিএসপি ও এএসপির সংযুক্তিকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের দাবি, দুই কারখানার যে আধুনিকীকরণ হওয়ার কথা ছিল, তা এখনও সম্পূর্ণ হয়নি। সম্প্রতি কেন্দ্রের ঘোষিত নতুন উন্নয়নমূলক স্কিমকে স্বাগত জানালেও, সংযুক্তিকরণের ফলে শ্রমিকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কারখানার উন্নয়ন সুনিশ্চিত হয়, সে বিষয়ে তারা নজর রাখবেন বলে জানান।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডিএসপি-এএসপি সংযুক্তিকরণে উদ্বেগ, নতুন শ্রম আইনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি আইএনটিইউসির। দুর্গাপুর
No comments:
Post a Comment