DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 5, 2026

চাকরির জন্য বিজেপি নেত্রীকে টাকা দিয়েও জুটলোনা চাকরি বিজেপি কর্মীর, উল্টে মার*ধোর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চাকরির জন্য বিজেপি নেত্রীকে দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর। গুরুতর জখম অবস্থায় ওমপ্রকাশ প্রসাদ নামে ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাইও। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্তের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন ওমপ্রকাশ প্রসাদ। কিন্তু টাকা দেওয়ার পরও চাকরি না মেলায় তিনি টাকা ফেরত চান। সেই সময়ই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ওমপ্রকাশের দাবি, মৌসুমী দত্তের উপস্থিতিতেই তাঁর অনুগামীরাই এই হামলা চালায়। যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত।
ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, বিষয়টি দলের নেতৃত্বকেও জানানো হচ্ছে।
অন্যদিকে, বিজেপি নেতা সুমন্ত মন্ডলের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকেই।
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot