DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 18, 2026

কাঁকসার বালিঘাটে তোলা না পেয়ে বালিঘাটের কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসার সিলামপুরে তোলা না পেয়ে পাথর দিয়ে বালি ঘাটের কর্মীর মাথা ফাটানোর অভিযোগ,গ্রেফতার অভিযুক্ত যুবক ।৫০০ টাকা করে প্রতি গাড়ি পিছু দিতে হবে তবেই ছাড়া হবে বালি বোঝাই লরি ও ট্রাক্টর বা ডাম্পার।কাঁকসার সিলামপুরে রাত নামলেই শুরু হয় তোলাবাজ দের তান্ডব।তোলা না দিলে রাস্তা খারাপ হয়ে যাওয়ার বাহানা বানিয়ে শুরু হয় বিক্ষোভ বা অবরোধ।মাঝে মধ্যেই কাঁকসার সিলামপুরের কাটা বাগান এলাকায় এমনই ঘটনা ঘটতে থাকে।তবে এবার তোলা না পাওয়ায় এক বালি ঘাটের কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো সিলামপুরে।গতকাল রাতে কাঁকসার সিলামপুরে বৈধ বালি ঘাট থেকে বৈধ চালান নিয়েই ফিরছিল একটি লরি।সেই সময় সেখানকার বেশ কয়েকজন যুবক গাড়ি আটকে টাকার দাবি করে।টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না বলেও জানিয়ে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে বালি ঘাটের এক কর্মী অরূপ ঘোষ পৌঁছে টাকা দেওয়া হবে না বলতেই রাস্তা থেকে রাজা বাউড়ি নামের এক যুবক পাথর নিয়ে তার মাথা ফাটিয়ে দেয় হয় বলে অভিযোগ।ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বালি ঘাটের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় অরূপ ঘোষ কে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা শুরু হয় ও মাথায় তিনটি সেলাই পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে রাজা বাউড়ি কে আটক করে থানায় নিয়ে যায়।পরে আক্রান্ত অরূপ ঘোষ রাতেই কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ রাজা বাউরিকে গ্রেফতার করে।আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।বালি ঘাটের কর্মীরা জানিয়েছেন,রাত হলেই ওই এলাকায় নিত্যদিন তোলাবাজি শুরু হয়।তোলা দিলেই পরিবেশ শান্ত থাকে না দিলেই অত্যাচার শুরু করে।কখনো গাড়ি ভাঙচুর তো কাউকে ধরে মারধর করা হয়ে।রাজা বাউড়ির কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot