DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 25, 2026

দুর্গাপুরের ডি সি এল কলোনিতে জল সহ বিদ্যুৎ সংকট, রাস্তা অবরোধ করে বিক্ষোভে বাসিন্দারা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর কেমিক্যালস কলোনিতে জল-বিদ্যুৎ সংকট, রাস্তা অবরোধে শ্রমিক ও বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে দুর্গাপুর কেমিক্যালস কারখানা। কারখানার ১৮২ জন শ্রমিক গত সাত মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এরই মধ্যে নতুন করে সমস্যা দেখা দেয় কেমিক্যালস কলোনিতে।
অভিযোগ, বুধবার রাতে কোনও পূর্ব নোটিস ছাড়াই ডি সি এল কেমিক্যালস কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার সকাল দশটায় থেকেই জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন কলোনির বাসিন্দারা। পরিস্থিতির প্রতিবাদে শ্রমিক ও বাসিন্দারা রাস্তায় নেমে হেনিম্যান সরনির রাস্তার ডি সি এল মোড় অবরোধ করেন। ঘটন চলে আসে কোকওভেন থানার পুলিশ। অবরোধের জেরে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে বাস-সহ বহু যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে জল ও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মেটাতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot