দীর্ঘ আট বছর পর বহুল আলোচিত শিল্পা আগরওয়াল হ*ত্যা মামলায় অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা বিচারক (দ্বিতীয়) প্রশান্ত চৌধুরী। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্টের লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস উদ্ধার করে পুলিশ। সুটকেস খুলতেই উদ্ধার হয় এক তরুণীর প*চা*গলা দে*হ। পরে মৃ*তার পরিচয় জানা যায়, তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা শিল্পা আগরওয়াল (২৮)। তিনি স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখায় ‘ব্যাঙ্ক বন্ধু’ হিসেবে কর্মরত ছিলেন। ওই শাখার ম্যানেজার ছিলেন রাজীব কুমার।
তদন্তে জানা যায়, ঘটনার কয়েক দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। তদন্তের সূত্র ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, শিল্পাকে খু*ন করার পর দেহ ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দে*হটি একটি সুটকেসে ভরে অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে রাখা হয়। তদন্তে ফরেনসিক রিপোর্ট, পরিস্থিতিগত প্রমাণ এবং ২১ জন সাক্ষীর বয়ান আদালতে পেশ করা হয়।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আদালত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment