DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 21, 2026

দুর্গাপুরে অবৈধ মদের ঠেকে বিজেপির হানা, সতর্ক করা হলো বেআইনি কারবারীদের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অবৈধ মদের ঠেকে বিজেপির হানা, মদ কারবারীদের কান ধরিয়ে সতর্ক। এলাকায় অবৈধভাবে বাংলা মদের কারবারের অভিযোগে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় হানা দিল বিজেপি। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রকাশ্যে অবৈধ বাংলা মদের ব্যবসা চলছে। অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় সমাজবিরোধীদের ভিড় বাড়ে এবং মদ্যপদের উৎপাতের কারণে নিত্য সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের। এছাড়াও অবাধে মদ বিক্রির জেরে এলাকার যুবসমাজের একাংশ বিপথে চালিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়-এর নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় পৌঁছে অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেন।
বিজেপি কর্মীদের দাবি, অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল উদ্ধার হয়। এরপর অভিযুক্ত মদ কারবারীদের সতর্ক করা হয় এবং অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot