বেআইনিভাবে পাচার করা হচ্ছে বালি, এই অভিযোগ তুলে কাঁকসার শোকনা গ্রামে প্রায় ৩০টিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর আটকে রাখে গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযোগ তোলে সমস্ত ট্রাক্টরের বোঝাই করা বালি অবৈধ। এরপরই ট্রাক্টরের মালিক ও চালকদের মারধর করা হয় বলে অভিযোগ। বৈধ চালান থাকলেও দিতে হবে টাকা এমনই দাবি করে গ্রামের বেশ কিছু মদ্যপ যুবক। টাকা না দেওয়ায় বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনার বিষয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানায় ট্রাক্টরের মালিকরা। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই শোকনা গ্রামে ট্রাক্টর আটকে রেখে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাধিকারীকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ৩০টিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর আটক করে ঘটনার তদন্ত শুরু করে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন টাকা দিতে হবে সেই দাবি নিয়ে মঙ্গলবার বিকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সামনে বিক্ষোভ দেখায় ট্রাক্টরের মালিকরা।ট্রাক্টরের মালিকরা জানান ট্রাক্টর ছাড়ার বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে নানান অজুহাত দেখাতে থাকে।সেই খবর সম্প্রচার হতেই ঘটনার বিষয়ে জেনে সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই।তার নির্দেশে তার এক প্রতিনিধি প্রশাসনের সাথে কথা বলে সঠিক নিয়ম ও কাগজ খতিয়ে দেখে ট্রাক্টর গুলি ছাড়ার ব্যবস্থা করেন।বুধবার কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে ট্রাক্টরের মালিকদের ডেকে প্রায় ২৬টি ট্রাক্টর ছেড়ে দেওয়া হয়।বাকি ট্রাক্টর গুলির কাগজ খতিয়ে দেখে সেগুলিও ছাড়া হবে বলে জানানো হয়েছে।এই ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধাসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুই কে ধন্যবাদ জানিয়েছেন ট্রাক্টরের মালিকরা।তারা জানিয়েছেন,তাদের বৈধ কাগজ থাকা সত্তেও তাদের চোর অপবাদ দেওয়া হচ্ছিল।তার থেকে যেমন মুক্তি পাওয়া গিয়েছে।অন্যদিকে আগামী দিনে তাদের উপর হামলা হলে প্রশাসন বিষয়টি দেখবে বলে আস্বাস দিয়েছে।তাদের অভিযোগ এলাকায় রাজু আঁকুরে নামের এক রাজনৈতিক নেতা রয়েছে সে গ্রামের কিছু মানুষকে নেশা করিয়ে তাদের গাড়ি গুলি আটকে রাখে।এমনকি তাদের উপর কোনো বড় নেতার হাত রয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়।তবে তারা কোন দলের সেটা স্পষ্ট করে কেউ কিছু জানায় নি।যার কারণে ট্রাক্টরের মালিকদের চোর অপবাদ দেওয়া হচ্ছিলো।বিধায়ক ও প্রশাসনের হস্তক্ষেপ তারা মুক্ত হলো।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খবরের জের ও বিধায়কের হস্থক্ষেপে ছাড়া হলো বৈধ বালির ট্রাক্টর,তোলাবাজ দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ট্রাক্টর মালিকদের।
No comments:
Post a Comment