DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠক মন্ত্রী অগ্নিমিত্রা পলের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হল নগর উন্নয়ন সহ পুরসভা বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক। এই বৈঠক থেকে  কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মন্ত্রী জানান, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে, সেজন্য এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখা হবে। জলনিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনও প্রাণহানি যাতে না ঘটে, তার জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। ডেঙ্গি মোকাবিলায়ও কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রীর কথায়, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয়, সেই লক্ষ্য নিয়েই বাড়তি নজরদারি চালানো হচ্ছে। নিকাশি নালা পরিষ্কার রাখা, জমা জল অপসারণ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্তাদের। এছাড়া অবৈধভাবে জমি দখল, জলের অপচয়, জলের বিল না দেওয়া, সরকারি জমি অবৈধভাবে বিক্রি,  আবাসনে বা বিল্ডিং এ বেআ য়ানিভাবে কমার্শিয়াল বা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা, তার বিরুদ্ধে জরিমানা সমস্ত ডকুমেন্ট যাচাই করা সহ স্বচ্ছ নির্মল বাংলার কাজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া তার কার্যকারিতা, জমি দুর্নীতি, শহরকে আবর্জনা মুক্ত করা এবং আবর্জনাকে রিসাইকেলিং করা, নানা বিষয়ে আলোচনা সহ কি কি ভাবে তার পদক্ষেপ নেয়া হবে সমস্ত বিস্তারিত ভাবে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল। গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুরের দুই বিধায়ক কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা পল ।সেখানেই তিনি এই সমস্ত বিষয়ে সাংবাদিকদের অবগত করেন যাতে তাদের মাধ্যমে সমস্ত বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot