DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 15, 2026

রাজ্য ও কেন্দ্রের সরকারি প্রকল্পের সুবিধা পেতে জনকল্যাণ শিবিরে মানুষের উপচে পড়া ভিড়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর : - দুর্গাপুরে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে উৎসাহ নাগরিকদের।কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির। এরই অংশ হিসেবে এম এ এম সি টাউনশিপের রাশিয়ান হোস্টেলে চলছে এই বিশেষ শিবির।তীব্র দাবদাহকে উপেক্ষা করেও বিপুল সংখ্যক মানুষ শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করছেন। সকাল থেকেই পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকার বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান,শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং আয়ুষ্মান ভারত-সহ একাধিক সরকারি প্রকল্পের আবেদনপত্র ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে এলাকার বহু মানুষ সরাসরি শিবিরে এসে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন ধরে এই শিবির চলবে এবং যোগ্য উপভোক্তাদের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot