DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 6, 2026

রাজবাঁধ আমলাজোড়া সংযোগপথে গৌরী দেবী হাসপাতালের উদ্যোগে পথবাতির উদ্বোধন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : হাসপাতালের কাজ শুধু  অসুস্থ মানুষকে সুস্থ করা নয়, এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাপনে তাদের পাশে থাকা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা, যা করে দেখালো দুর্গাপুরের রাজবাঁধ এলাকার গৌরী মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজবাঁধ–আমলাজোড়া সংযোগপথে সৌরচালিত স্ট্রিট লাইটের উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে। নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাঁধ–আমলাজোড়া সংযোগপথে সৌরচালিত স্ট্রিট লাইট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বৃহস্পতিবার। উদ্যোগটির আয়োজন করে গৌরী দেবী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। হাসপাতালে  গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান স্বাস্থ্য পরিসেবার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাতে পাশে থাকাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে। উল্লেখ্য এই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে কখনো কোনো রোগী ফিরে যায়নি। তারা স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন এমনটাই জানিয়েছেন দুর্গাপুর সহ ওই এলাকার অনেক বাসিন্দারাই। আগামী দিনে নতুন সরকারের আমলে একইভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর গৌরী দেবী হাসপাতাল ও মেডিকেল কলেজ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশবান্ধব উন্নয়ন, পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং টেকসই শক্তির ব্যবহারকে আরও উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সৌরশক্তি নির্ভর এই আলোকসজ্জা ব্যবস্থা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপনের ফলে রাজবাঁধ–আমলাজোড়া সংযোগপথে রাতের সময় দৃশ্যমানতা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot